NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হজ করতে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৬ এএম

হজ করতে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ

পবিত্র হজ পালন করতে আজ বৃহস্পতিবার দেশ ছেড়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল। তবে আজ মক্কার উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী।

তার সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদুউল্লাহর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মাহমুদুউল্লাহর জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদুউল্লাহ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা। 

কেননা বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে মাহমুদুউল্লাহ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড।