NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না : নানক


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৪:০০ এএম

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না : নানক

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেটের ইসকন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রার উদ্বোধন করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি নগরীর ভাতালিয়াস্ত ওসমানী মেডিক্যাল রোড সংলগ্ন যুগলটিলার ইসকন মন্দিরে পৌঁছান। তাকে স্বাগত জানায় সিলেটের ইসকন কর্তৃপক্ষ।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জনগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করে ইসকন মন্দির পরিদর্শন করেন নানক।

তিনি মন্দিরটি ঘুরে দেখেন এবং ইসকন কর্তৃপক্ষ ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এ দলটি যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।’

 

তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। বাংলাদেশের মানুষও তা পছন্দ করে না। আপনারা শান্তির লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সব সময় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলেই আমাদের প্রত্যাশা।’

 

এ সময় তার সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।