NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ইসির সার্ভার বিভ্রাট : মোবাইল সিম বিক্রি বন্ধ


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫০ পিএম

ইসির সার্ভার বিভ্রাট : মোবাইল সিম বিক্রি বন্ধ

ঢাকা: এনআইডি সার্ভার বিভ্রাটের কারণে সিম বিক্রি করতে পারছে না মোবাইল অপারেটরগুলো। প্রায় ৪০ ঘণ্টা ধরে এই সমস্যা দেখা দিয়েছে বলে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানান, এনআইডি সার্ভারের ত্রুটির কারণে গ্রাহকের তথ্য ভেরিফিকেশন করা যাচ্ছে না। ফলে সিম বিক্রিও করতে পারছে না তাদের ভেন্ডররা।

গত রবিবার সন্ধ্যা থেকে এনআইডি সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এমটব।

 

এমটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারের মাধ্যমে মোবাইল গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করে সিম কার্ড সংক্রান্ত সেবা যেমন সিম রেজিস্ট্রেশন, সিম প্রতিস্থাপন, এমএনপি, রোমিং সেবা, মালিকানা বদল ইত্যাদি সেবা দেওয়া হয়। সম্প্রতি ইসির সার্ভার ডাউন থাকায় মোবাইল গ্রাহকেরা সেবাগুলো নিতে পারছেন না। আমরা এ ব্যাপারে ইসির সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

এ ব্যাপারে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, আমরা তাদের অভিযোগটি নিয়ে কাজ করছি। আশা করছি, বুধবারের মধ্যে ঠিক হয়ে যাবে।