NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রোহিতকে নতুন করে শুরু করতে বললেন স্মিথ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ এএম

রোহিতকে নতুন করে শুরু করতে বললেন স্মিথ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে সমালোচনা হচ্ছে ভারত ক্রিকেট দলের। ওভালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবেই হেরেছে ভারত। ২০৯ রানের ব্যবধান সেটিরই গাণিতিক প্রমাণ। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে কোহলি আর অজিঙ্কা রাহানে কিছুটা লড়াই করলেও রোহিত শর্মা আর চেতেশ্বর পূজারা পুরোপুরি ব্যর্থ।

ভারতের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন দলকে। বিদেশিরাও সমালোচনায় মেতেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস মনে করেন, ভারতীয় ক্রিকেটে ঔদ্ধত্য বাসা বেঁধেছে। ভারতীয় দল প্রতিপক্ষকে যথাযোগ্য সম্মান দেয় না বলেই তাদের এই অবস্থা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, সময় এসেছে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের মধ্যে দু-একজনের ‘নতুন করে শুরু করার’।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ নির্দিষ্ট করে না বললেও রোহিত শর্মাকে প্রকারান্তরে বিশ্রামেই যেতে বলছেন। সেটি যে ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার আরও লম্বা করার স্বার্থে, সেটি বলতে ভোলেননি তিনি।

‘একজন অধিনায়কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ব্যক্তিগত পারফরম্যান্স। একজন অধিনায়কের ওপরে সব সময় চাপ রয়ে যায়। এটা কখনোই কমে না। রোহিতের এখন সবকিছু নতুন করে শুরু করার সময় এসেছে। এটা তার ক্যারিয়ারের জন্যই দরকার। তার নিজের ফর্ম ধারাবাহিক নয়। এবারের আইপিএল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে তাকালে বোঝা যায়, রোহিতের ফর্মটা এ মুহূর্তে ভালো নয়।’