NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নাদিম হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৬:১৬ এএম

নাদিম হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত : আইনমন্ত্রী

ঢাকা: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমার মনে হয় এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। 

আজ রবিবার (১৮ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত “১৫১তম রিফ্রেশার কোর্স” উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, আমি এ মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আমার মনে হয় এই যে হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। 

 

মন্ত্রী আনিসুল হক আরো বলেন, আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুত বিচার আদালতে অবশ্যই দ্রুত সময়ে ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।