NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

৩ দশক পর মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

৩ দশক পর মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান

ঢাকা: কারাবন্দি জল্লাদ শাহজাহান সাজা শেষে প্রায় তিন দশক পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রবিবার (১৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

কারাগারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে এ পর্যন্ত তিনি ২৬ জনের ফাঁসি দিয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি ছিলেন, চারজন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত, দুজন জেএমবি সদস্য এবং আরো ১৪ জন অন্যান্য আলোচিত মামলার আসামি।

 

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তাঁর বাবার নাম হাছেন আলী। গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালী গ্রামে। কারা সূত্র জানায়, শাহজাহানের আর্থিক অবস্থা ভালো নয়।

এ কারণে আবেদনের পরিপ্রেক্ষিতে জরিমানার ১০ হাজার টাকা কারা কর্তৃপক্ষ পরিশোধ করে। তাঁর সাজা ভোগ শেষ হয় আজ ১৮ জুন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

 

শাহজাহানের দুই মামলার তথ্য

স্পেশাল ট্রাইব্যুনাল ১৮/১৯৯২, মানিকগঞ্জ ০৩(১২)৯১, ধারা- অস্ত্র আইন ১৯(এ)।

এই মামলায় শাহজাহানের ১২ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার সাজা হয়েছিল। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের রায় হয়েছিল সেই মামলায়। যা কার্যকর শুরু হয় ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর থেকে।

 

অপর মামলাটি হলো দায়রা ৪০/৯২, মানিকগঞ্জ ২(১২)৯১, ধারা-৩৯৬ দণ্ডবিধি। এই মামলায় তার ৩০ বছরের সাজা হয়।

পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের রায় হয়। দুই মামলায় তার সাজা মওকুফ (রেয়াত) হয় ১০ বছর ৫ মাস ২৮ দিন।