NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ছাড়পত্র পেল ববির ‘ময়ূরাক্ষী’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৪১ পিএম

ছাড়পত্র পেল ববির ‘ময়ূরাক্ষী’

সেন্সর ছাড়পত্র পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। শিগগির ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন বলেও জানান তিনি।

ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। তিনি বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করব আমরা।’

জানা গেছে, পোস্টার রিলিজের মাধ্যমে আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা ও জাহিদ নিরব।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।