NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

লাইভে এসে ঘুমিয়ে গেলেন ‘বিটিএস’ তারকা জাংকুক


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৯ পিএম

লাইভে এসে ঘুমিয়ে গেলেন ‘বিটিএস’ তারকা জাংকুক

বিচিত্র ঘটনাই বটে! লাইভে গান গাইতে এসে ঘুমিয়ে গেলেন কে-পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্য জাংকুক। আর সেই ঘুমন্ত শিল্পীকেই টানা ২১ মিনিট ধরে দেখলেন প্রায় ৬০ লাখ দর্শক। তার এই ঘুমিয়ে পড়ার ভিডিওটি টুইটারে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাংকুক যখন লাইভে আসেন, তখন কোরিয়ায় স্থানীয় সময় সকাল সাতটা। আর জাংকুক সেই সময়ে ক্যামেরার দিকে তাকিয়ে বিছানায় শুয়েই ছিলেন। এর আগের রাতটি তিনি না ঘুমিয়েই কাটিয়েছিলেন।

লাইভ ক্যামেরার দিকে তাকিয়ে তরুণ এই বিটিএস তারকাকে বলতে শোনা যায়, ‘যদি আমি ঘুমিয়ে পড়ি, স্ট্রিমিং কোম্পানি কিন্তু পাগল হয়ে যাবে।’এরপর জাংকুক তার কালো বালিশটি দেখান এবং পরমুহূর্তেই ঘুমিয়ে যান।

এ সময় জাংকুকের পরনে কালো টি-শার্ট এবং বিছানায় সাদা চাদর পাতা ছিল। সমস্ত হাতে ট্যাটু আঁকা। মজার ব্যাপার হলো, লাইভটি এরপরও টানা ২১ মিনিট ধরে চলে। সেসময় প্রায় ৬০ লাখ দর্শক গান শোনার বদলে ঘুমন্ত শিল্পীকে দেখেন।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘আমরাও জাংকুকের সঙ্গে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েছিলাম। জাংকুক তোমাকে ভালোবাসি।’ আরেকজন লিখেছেন, ‘জাংকুক সব সময় আমার কাছে স্বস্তির মানুষ হয়ে থাকবেন।’

প্রসঙ্গত, গত ৯ জুন প্রকাশ পায় বিটিএসের নতুন গান ‘টেক টু’। ব্যান্ডটির এক দশক পূর্তি উপলক্ষ্যে এক বছর পর দলীয় গানে ফেরে বিটিএসের সব সদস্যরা। গানটির প্রযোজনা করেছেন সুগা, সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ।