NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৭ এএম

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম

বিনোদন ডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন বিদ্যা সিনহা মিম। তথ্যটি ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

মিম লিখেছেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায় ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত হয়েছি (সেরা অভিনেত্রী বাংলাদেশ)।”

তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও লিখেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’

 

গতকাল রবিবার কলকাতার নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের আসর বসে। বাংলাদেশ থেকে আরও পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী, বাপ্পা মজুমদার। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।

বিডি