NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৭ এএম

আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

ঢাকা: ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল ৭৫৭ মেগাওয়াট। পাওয়ার গ্রিড কম্পানি (পিজিসিবি) এ তথ্য জানিয়েছে।

 

বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান। তিনি জানান, বুধবার রাত ৩টা ৪৩ মিনিট থেকে আদানি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। সকাল ৯টায় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট। 

তিনি আরো জানান, গতকাল বিকেল ২টা ৪৬ মিনিটে সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে গতকাল বিকেল ৩টা ৬ মিনিটে লাইনটি চালু করা হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্নের পর রাত ৩টা ৪৩ মিনিটে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

 

তিনি আরো বলেন, আজ সকাল ১১টায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহের পরিমাণ ছিল ৭৫৭ মেগাওয়াট। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি স্বাভাবিক হয়েছে।