NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ যাত্রী, একজনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ এএম

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ যাত্রী, একজনের মৃত্যু

বাংলাদেশ থেকে চলতি বছর এ পর্যন্ত (৬ জুন রাত ২টা) ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৭ হাজার ৭৭৭ জন। এ পর্যন্ত ৮৯ হাজার ৮২১টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। সবশেষ ৫ জুন মো. আইয়ুব খান (৪৮) নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ৫ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।