NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৫ এএম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ঢাকা: সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

শনিবার (৩ জুন) বিভিন্ন গাণিতিক মডেল, আবহাওয়ার অবস্থা ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এখনই ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে নারাজ তারা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৫ জুন সাগরে ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা রয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

 

অন্যদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সাগরের সি সার্ফেস তাপমাত্রা ২৬ দশমিক ৫ এর ওপরে থাকা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত পরিবেশ। যা বর্তমানে ২৭ থেকে ২৮ ডিগ্রিতে রয়েছে। এর ফলে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী ৭ থেকে ৮ জুন নিম্নচাপ তৈরি হলে বিস্তারিত জানা যাবে।