NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৩ পিএম

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা শনিবার (৩ জুন) তুরস্কের আংকারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের এর শপথ অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ তুরস্ক স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৫টায় এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তুর্কি নেতা এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

শপথ গ্রহণের পর পরই প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আংকারায় শেরাটন আংকারা হোটেলে অবস্থান করছেন। আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্র প্রধানের। সূত্র : বাসস