NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আফছারুল আমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৩ এএম

আফছারুল আমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমীন মৃত্যুবরণ করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান।

ডা. আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।