NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বর্তমান সরকার কোনো বিদেশি চাপে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ পিএম

বর্তমান সরকার কোনো বিদেশি চাপে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতার অর্থ কোনো কৌশলগত জোটে যোগদান নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষা করা। তিনি বলেছেন, নিয়ে শেখ হাসিনা সরকার কোনো বিদেশি চাপে নেই। খবর বাসসের।

বুধবার রাজধানীর একটি হোটেলে একটি দৈনিক আয়োজিতক্রসরোডে বাংলাদেশশীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে যে কোনো ধরনের উগ্রবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করে।

তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের জন্য নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে প্রক্রিয়াটি ধীর হয়ে গেছে।

প্রতিমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) একটি নতুন বিষয় এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত ব্যাপারে বলার মতো কিছু নেই। মন্ত্রী  বলেন, একটি কমিটি আছে, যারা বিষয়টি দেখবে। আমরা এখনও জিডিআই সংক্রান্ত কোনো পর্যায়ে পৌঁছাতে পারিনি।

প্রতিমন্ত্রী একটি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সব দল তাদের অঙ্গীকার দেখিয়ে নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন শাহরিয়ার আলম।