NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘কোর ব্যারেল’ স্থাপন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ পিএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘কোর ব্যারেল’ স্থাপন

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জ্বালানি লোডের জন্য প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যে প্রথম ইউনিটে স্থাপিত হয়েছে কোর ব্যারেল। রিয়্যাক্টরের অভ্যন্তরে যেসকল গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকে তার ভেতর কোর ব্যারেল অন্যতম একটি।

আজ মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর ব্যারেলের ভেতরে স্থাপিত হয় জ্বালানি এসেম্বলি এবং ব্যাফেল। ফুয়েল এসেম্বলিতেই সংগঠিত হয় পারমাণবিক বিক্রিয়া। কোর ব্যারেলের নিচের অংশে অনেকগুলো ছিদ্র থাকে, যাতে কুল্যান্ট বা শীতলকারী পদার্থের (বিশেষভাবে মিনারেলমুক্ত পানি) ভেতর দিয়ে প্রবাহিত হয়ে জ্বালানি রডের বহিরাবরণকে শীতল রাখতে পারে। কোর ব্যারেলটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে কুল্যান্টের প্রবেশ ও বহির্গমন আলাদা থাকে।

এটি রিয়্যাক্টর প্রেসার ভেসেলকে নিউট্রন এবং গামা রেডিয়েশন থেকে সুরক্ষা দিয়ে থাকে। 

 

বিশেষ ধরনের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি কোর ব্যারেলটি রিয়্যাক্টরের একটি অবিচ্ছেদ্য অংশ। এটির ওজন ৭৩.৭৪ টন, দৈর্ঘ্য ৩৫.৬৬ ফুট, এবং ব্যাস ১১.৮৪ ফুট।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঈশ্বরদীর উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা দুই হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে সর্বাধুনিক ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রোসাটমের প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।