NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার হলিউডে সারা! প্রথম দেখায় ডি’ক্যাপ্রিওকে কী বললেন?


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫২ এএম

এবার হলিউডে সারা! প্রথম দেখায় ডি’ক্যাপ্রিওকে কী বললেন?

বলিউডের এই প্রজন্মের তারকা সারা আলি খান এখন ভিকি কৌশলের সঙ্গে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে ছুটছেন এদিক-ওদিক। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার পা রাখলেন নায়িকা। নজর কাড়লেন সাদা কালো পিঠ খোলা গাউনে। গুঞ্জন উঠেছে, সেখানে ‘টাইটানিক’ নায়কের সঙ্গে দেখা করেছেন সারা।

সম্প্রতি মুম্বাই সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। শুধু রেড কার্পেট হাঁটা নয়, কান ফেস্টিভ্যালে ভারতের সংস্কৃতি, সিনেমা ও আর্ট নিয়ে নিজের মতামত তুলে ধরেন সারা। তার মতে, বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি আমি। সেসব নিয়ে উদযাপনও করেছি। পৃথিবীর নানা প্রান্তের অভিনেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সৌদি আরব, ইজিপ্ট, লেবানন, প্যারিস––! আমি লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গেও দেখা করেছি। আবেগ, স্থান সম্পূর্ণ আলাদা হলেও শুধু অভিনয়ের সূত্র ধরেই আমরা একত্রিত। সিনেমা জাতীয় স্তরে সব বাঁধা অতিক্রম করতে পথ দেখিয়েছে’।

কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই মুহূর্তে তার নায়ক ভিকি হলেও আগামী দিনে হলিউডের রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চান তিনি। আপাতত ছবির প্রচারের পাশাপাশি ক্রাইম থ্রিলার ‘মার্ডার মুবারক’-এ কারিশমা কাপুরের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করবেন সারা।