NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ এএম

কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুমন আহমেদ সিদ্দিকী সভাপতি, মো. রনি আহমেদ সাধারণ সম্পাদক এবং নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে পর্তুগালস্থ লাউড়া উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি নির্ধারক এবং সংগঠনের ২৫ জন উপদেষ্টা মণ্ডলীর সম্মিলিত মতামতের মাধ্যমে উক্ত কমিটি চূড়ান্ত করা হয়। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তানভীর মোজাম্মেল সোভনসহ ১৭জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজুসহ ৭ জনকে করা হয়েছে। এছাড়া কোষাধক্ষ্য খালেদুর রহমান তানজুল, প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক, দপ্তর সম্পাদক জুবেল আহমেদসহ ২৪ জন বিষয় ভিত্তিক সম্পাদক এবং ৩৯ জন সদস্যসহ মোট ১০১ জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

 

নব নির্বাচিত সভাপতি সুমন আহমেদ সিদ্দিকী কুলাউড়া উপজেলার সকল প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকল দল-মত নির্বিশেষে বাংলাদেশ কমিউনিটির সাথে কুলাউড়ার সেতুবন্ধন বিনির্মাণে সকল উপজেলা, জেলাবাসী তথা বাংলাদেশ কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার দৃঢ়তা ব্যক্ত করেন।

 নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নোমান হোসাইন জানিয়েছেন, পর্তুগালের সরকারি আইন-কানুন অনুসরণ করে সংগঠনের সকল ধাপ সম্পন্ন করা হয়েছে।