NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

শান্তিরক্ষা মিশনে ভূমিকা রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : মোমেন


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৪ এএম

শান্তিরক্ষা মিশনে ভূমিকা রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : মোমেন

ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তাদের অদম্য কর্মদক্ষতায় বিশ্বের বুকে অবদান রেখে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে।

 

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে।

আজ সোমবার সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। যার অংশ হিসেবে ‘শান্তিরক্ষী দৌড়-২০২৩’ অনুষ্ঠিত হয়।

 

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনীর বাশার ঘাঁটি আয়োজিত ‘পিস কিপার্স ডে-২০২৩’-এর উদ্বোধন করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।