NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সংসদে গান গাইলেন মমতাজ, আবৃত্তি করলেন নূর


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

>
সংসদে গান গাইলেন মমতাজ, আবৃত্তি করলেন নূর

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গান গাইলেন সংসদ সদস্য মমতাজ বেগম। কবিতা আবৃত্তি করলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা গানে-কবিতায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

বাজেট আলোচনায় দেশের জনপ্রিয় লোক সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ প্রথমে গান, ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’

মমতাজ তার বক্তব্যে বিএনপি সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মমতাজ বলেন, ‘এখন নারীরা শাড়ি-গয়না  চায় না।’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘চাই না গয়না চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান করতে যান মমতাজ। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেখানে আমার পাঙ্খা পাঙ্খা গানের সঙ্গে একটা মেয়ে খুব সুন্দর নাচছিল। অনুষ্ঠান শেষে মেয়েটি আমার সাথে সেলফি তুলতে আসলে আমি  জানতে চাইলাম, তুমি কি নাচ শিখেছ? মেয়েটি আমাকে বলে, আপনি আমার বাবাকে চিনবেন। তিনি আপনার কলিগ। আমি জানতে চাইলাম কে? মেয়েটি জানাল, তার বাবা হারুনুর রশীদ সাহেব (বিএনপির সংসদ সদস্য)।’

এ সময় সংসদে হাসির রোল ওঠে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায়।

বিএনপির হারুনুর রশীদ সংসেদে তার বক্তব্যে কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে মমতাজ বলেন, ‘আমরাও কোরআন-হাদিস পড়ি। ছয়টি হাদিস গ্রন্থ আমি পড়েছি। আমার মা-বাবা হজ করেছেন, আমিও করেছি। এগুলো ধারণ করার বিষয়, প্রকাশ করার নয়। আমার বাবা বাউল। আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই।’

বক্তব্যের শেষের দিকে বিরোধীদলের দিক থেকে মমতাজের প্রতি আরও একটি গান গাইবার অনুরোধ আসে। মমতাজ তখন বলেন, ‘আরে আপনি শুনতে চেয়েছেন, গাইব না?’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার।’

এর আগে, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তব্য শেষে কবি কামাল চৌধুরীর ‘পদ্মা সেতু’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করেন।

‘…আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন

ইতিহাস হয়ে গেছে

বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে

খরস্রোতা পদ্মা

নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন…’