NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

বায়ুদূষণে শীর্ষে ঢাকা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ পিএম

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকা: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৫৮। শনিবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ।      

একিউআই স্কোর ১৫৭ নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের সান পাওলো শহরের স্কোর ১৫৪। চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি, স্কোর ১৪৭। আর ১৪৩ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে চিলির সান্তিয়াগো।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা। ছবি-সংগৃহীত

প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।