NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আশীষ বিদ্যার্থীর বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:০১ এএম

আশীষ বিদ্যার্থীর বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

বয়স ৬০-এও বেশ রোমান্টিক ভারতীয় বড় পর্দার খল অভিনেতা আশীষ বিদ্যার্থী। যার প্রমাণ মেলেছে গতকাল বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনে। ফ্যাশন ডিজাইনার রুপালি বড়ুয়ার সঙ্গে একেবারে বিয়ের পিঁড়িতে ধরা দিলেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি ছড়িয়ে পড়তেই সকলে চমকে গিয়েছেন।

আশীষ-রুপালির বিয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজোশি বড়ুয়া। ইনস্টা হ্যান্ডেলের স্টোরিতে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে।

ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্টে মনের কথা লিখেছেন রাজোশি। একটিতে লেখেন, ‘আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনোই বুঝতেই দেবে না আপনি তার জীবনে কী ভূমিকা রাখেন। তারা এমন কোনো কাজ করবে না যা আপনাকে আঘাত করবে।’

অপর পোস্টে অভিনেতার প্রাক্তন স্ত্রীর সংযোজন, ‘এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।’

রাজোশি বড়ুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ভালোবাসার প্রতি আস্থা হারাননি আশীষ। তাই তো রুপালিকে বিয়ে করে আরও একবার ভালোবাসার সাগরে ডুব দিলেন অভিনেতা।

দ্বিতীয় বিয়ে নিয়ে উচ্ছ্বসিত আশীষ বলেন, ‘এই বয়সে রুপালিকে বিয়ে করতে পেরে আমি ভীষণ খুশি। মনের মধ্যে দারুণ একটা ফিলিং কাজ করছে। সকালে কোর্ট ম্যারেজ সেরেছি। বিকেলে একটা গেট টুগেদার করছি।’

প্রসঙ্গত, শকুন্তলা কন্যা রাজোশি বড়ুয়ার সঙ্গে প্রথমবার মালাবদল করেছিলেন আশীষ। তাদের এক পুত্রসন্তান রয়েছে। একসময় রেডিও জকি হিসেবে কাজ করতেন আশীষের প্রথম স্ত্রী রাজোশি। এরপর একাধিক হিন্দি ছবি এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি।