NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘মিতালী এক্সপ্রেস’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৯ এএম

>
৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘মিতালী এক্সপ্রেস’

৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে আন্তঃদেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে রাত ৯টা ৫০ মিনিটে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে ট্রেনটি রওয়ানা হয়। ট্রেনে ৮ যাত্রীর মধ্যে পাঁচজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নাগরিক।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ইনচার্জ লিটন চন্দ্র দে।

এর আগে বুধবার ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১২ যাত্রী নিয়ে ঢাকায় আসে মিতালী এক্সপ্রেস। ওই ১২ যাত্রীর মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন ভারতীয় নাগরিক ছিলেন।

মিতালী এক্সপ্রেস ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহের রবি ও বুধবার এবং ঢাকার ক্যান্টনমেন্ট থেকে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার চলাচল করবে। মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়াও হলদিবাড়ি ও চিলাহাটি স্টেশনে থামবে।

ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ট্রেনের ভাড়া
এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৪৯০৫ টাকা, এসি সিট ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩৮০৫ টাকা ও এসি চেয়ার ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২৭০৫ টাকা। উল্লেখ্য, ৫ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।