যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় বুধবার পাশ হলো উভয় দলীয় ট্যাক্স বিল। ৭৮ বিলিয়ন ডলারের এই ট্যাক্স প্যাকেজ বৃহৎ ব্যবধানেই পাশ হয়ে গেলো। উভয় দলের প্রতিনিধিরা ভোট দিয়েছেন এই বিলে। এবারের বিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মাত্রা বাড়ানো। এছাড়াও কর্পোরেট ট্যাক্স ব্রেক পুনর্বহাল করার পক্ষেও মত দিয়েছেন তারা।
নির্বাচন বছরের রাজনীতিকে সামনে রেখে উভয় পক্ষের প্রতিনিধিরা এতে ভোট দিয়েছেন। ফেল ৩৫৭-৭০ ভোটে পাশ হয়েছে বিলটি। রিপাবলিকানদের ৪৭ জন ও ডেমোক্র্যাটদের ২৩ জন এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।
এখন দৌড় শুরু হবে কোন দল এই বিল থেকে বড় রাজনৈতিক ফায়দা নিতে পারে।
তবে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এবারের ট্যাক্স বিলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানোর বিষয়টি। যার মাধ্যমে আমেরিকার নিম্ন আয়ের পরিবারগুলোর ১ কোটি ৬০ লক্ষ শিশুদের সহায়তা দেওয়া সম্ভব হবে।
বিলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সংস্কার পরিবার-বান্ধব ও সেইসব পরিবারের জন্য সহায়ক হবে যেগুলো মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত। বিলে একাধিক শিশু রয়েছে এমন পরিবারগুলোর জন্য জরিমানা মওকুফের কথাও বলা হয়েছে।
একাধিক শিশু রয়েছে এমন পরিবারগুলোকে শিশু প্রতি ২০০০ ডলার চাইল্ড ক্রেডিড দেওয়া হবে।
প্রতিনিধি সভায় পাশ হলো উভয়পক্ষীয় ৭৮ বিলিয়ন ডলারের ট্যাক্স বিল, বাড়লো চাইল্ড ট্যাক্স ক্রেডিট
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম


আন্তর্জাতিক রিলেটেড নিউজ
নরওয়ের রাজকুমারীর ফুসফুস প্রতিস্থাপন সফল
শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ
যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত আলোচনায় বাধা হতে পারে চার গুরুত্বপূর্ণ ইস্যু
ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি
মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
পোল্যান্ডে রুশ শিল্পীকে গুলি করে হত্যা
পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

