গোপালগঞ্জ প্রতিনিধি :
ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাসুর নামক স্থানে পরিবহন বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক নিহত হয়। এই সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে আরও অনন্ত ১৫ জন।
আজ সোমবার (২৫ মে) দুপুর ২টায় গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আশা কোটালিপাড়াগামী স্টার লাইন পরিবহন ও মাইক্রোবাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রাবাসের পিছনে থাকা প্রাইভেটকারের সাথেও সংঘর্ষ হয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। স্টার লাইন পরিবহন বাসটিও রাস্তার পাশে খাড়ে পরে বাসে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়। নিহত মাইক্রাবাসের চালকের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ও আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জে পরিবহন বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত -১ : আহত ১৫
প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম


সারাবাংলা রিলেটেড নিউজ
রাজসিক সংবর্ধনায় বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’
ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বাণিজ্যিক কার্যক্রম টানা সাত দিন বন্ধ ঘোষনা
ভালুকায় বাস থামিয়ে মায়ের স্মৃতিবিজড়িত ছবি উপহার নিলেন প্রধানমন্ত্রী
সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন আজ
শিশু ধর্ষণের অভিযোগ : রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন
ইত্যাদি দেখতে গিয়ে শতাধিক দর্শকের মোবাইল চুরি
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

