নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস ১৯৭১ ইউএসএ’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঞা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে ২০ মে শনিবার বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন মিরাজ এবং সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা ড. আব্দুল বাতেন, সোলেমান আলী, শরীফ কামরুল আলম হীরা, শরাফ সরকার, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, বদরুজ্জামান খান পান্না, আহসান কিবরিয়া অনু, স্বীকৃতি বরুয়া, জেড এ জয়, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মনির, আলী হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, এড. রুবাইয়া রহমান, কবি হাসান আব্দুল্লাহ, কবি সালেয়া ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস এম হাসান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সৈয়দ এনায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খাঁন আনসারী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সুলতান হোসেন আহমদ, আশরাফ মাসুম, জাহাঙ্গীর হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম বাবু প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বারবার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’

