লস এঞ্জেলেস: আগামী ২ জুলাই শনিবার দুপুর ১ ঘটিকার সময় নিউইয়র্কের নবান্ন রেষ্টুরেন্ট (৩৭-২২ ৭৩ স্ট্রিট) এ লস এঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ এক ’মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্বাগতিক কমিটির কনভেনার আবুল ইব্রাহিম, সদস্য সচিব দেওয়ান জমির পলাশ, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান।
৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ লস এঞ্জেলেস স্বাগতিক কমিটি আয়োজিত এই ’মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে সকল ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া সহ সকল মিডিয়ার মালিক, সম্পাদক, রিপোর্টার, কমিউনিটি নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, বিজ্ঞাপনদাতা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের সবাইকে অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানানো হয়েছে।
মিট এন্ড গ্রীট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি জাহিদ হোসেন পিন্টু ২১৩-৮০৪-০৫২৩, কনভেনার আবুল ইব্রাহিম ২১৩-৯৪৮-৭৯০৮, সদস্য সচিব দেওয়ান জমির পলাশ ৯১৩-৪৮৮-৬০২১, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১, আউটষ্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা ৯১৭-৮৮৫-৮৮৮৭, জাকারিয়া চৌধুরী ৬৪৬-২২৬-৭১৪৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, 'আমরা করবো জয়' স্লোগানে আগামী লেবার ডে উইকেন্ড ২, ৩ ও ৪ সেপ্টেম্বর শুক্র, শনি ও রোববার ক্যালিফোর্নীয়ার লস এঞ্জেলেসে সম্মিলিত সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ম্যারিয়ট লস অ্যাঞ্জেলেস বারব্যাঙ্ক হোটেল বলরুমে অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২। ইতিমধ্যেই হোটেল বুকিং সম্পন্ন করা হয়েছে। এবারের সম্মেলনের প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২ লাখ ডলার। বিজ্ঞপ্তি।
২ জুলাই শনিবার নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২, লস এঞ্জেলেস এর ’মিট এন্ড গ্রীট’
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫১ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

