নিউ ইয়র্ক: ওয়াশিংটনের বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ শুক্রবার ১৭ জুন জ্যাকসন হাইটসে প্রবাসের বেশ ক’জন সাংবাদিক ও লেখকদের সাথে জমজমাট আড্ডা দিয়ে দারুন সময় কাটালেন । রাজধানী ওয়াশিংটন এ থাকলেও বাংলাদেশী অধ্যুষিত প্রবাসী সাংবাদিকদের সাথে আড্ডা দিয়ে খুবই ভালো সময় কাটালেন। প্রসঙ্গতঃ উল্লেখ করা যেতে পারে জনাব সবুজ প্রধানমন্ত্রীর সাথে বাসস প্রতিনিধি হিসেবে বেশ ক’বার নিউ ইয়র্ক এলেও এই যাত্রায় তিনি প্রেস মিনিস্টারের দায়িত্ব ওয়াশিংটন এসেছেন।
জ্যাকসন হাইটস আসবেন বলে প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন তাঁর বিশেষ ঘনিষ্ঠ আকবর হায়দার কিরনকে ফোন করে জানিয়েছিলেন । এর আগে এই বিশেষ দায়িত্ব নিয়ে প্রথম নিউ ইয়র্ক এলে বিশেষভাবে তাঁকে অভ্যর্থনা জানান সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে আকবর হায়দার কিরন।
জনাব সাজ্জাদ হোসেন সবুজের সাথে আলাপচারিতা ও আড্ডার মধ্যমণি ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, নিউ ইয়র্ক বাংলা ডটকম সম্পাদক আকবর হায়দার কিরন, বিশিস্ট লেখক, সিনিয়র সাংবাদিক এবং বাংলা ভাষার অন্যতম প্রথম অনলাইন নিউজপেপার খবর ডটকম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ভয়েস অফ বাংলা টেলিভশন এর সিইও শিব্বীর আহমেদ , সিনিয়র সাংবাদিক ও লেখক মাইন উদ্দিন আহমেদ, বাংলাভিশন এর নর্থ আমেরিকার বিশেষ প্রতিনিধি নিহার সিদ্দিকী, সিনিয়র লেখক ও একটিভিস্টস মিনহাজ আহমেদ ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
প্রিমিয়াম রেঁস্তোরার আড্ডার পর জ্যাকসন হাইটসের ফুটপাতে আবার যেন অব্যাহত থাকে আলাপচারিতা। এই পর্যায়ে যোগ দিলেন শোটাইম মিউজিক এর প্রধান ও ঢালিউড এওয়ার্ডস এর প্রবর্তক আলমগীর খান আলম, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ও বিশিস্ট ব্যাবসায়ী হারুন ভুইয়া ও বীর মুক্তিযাদ্ধা মশিউর রহমান।
প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেনের সাথে জ্যাকসন হাইটসে জমজমাট আড্ডা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৭ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

