নিউইয়র্কে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শো’টাইম মিউজিক-এর দিনব্যাপী পিঠা উৎসব। কনকনে শীত উপেক্ষা করে ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বিপুল প্রবাসী বাংলাদেশির উপচেপড়া ভিড় ছিল এ উৎসবে। অনুষ্ঠান মঞ্চে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পিঠার স্বাদ ও মঞ্চের পরিবেশনায় উৎসবজুড়ে তৈরি হয় বাঙালির চিরচেনা এক আবহ।
পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ প্রভৃতি নামে অর্ধশতাধিক পিঠার সমারোহ।
কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় মঞ্চের পরিবেশনায় ছিল নৃত্য ও সঙ্গীত। জনপ্রিয় শিল্পী আলী মাহমুদ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, শাহরীন সুলতানা, মরিয়ম মারিয়া, লিমন চৌধুরী, শামীম সিদ্দিকী, মাহজাবিন মেহা, সেলিম ইব্রাহিম প্রমুখের গানে মুগ্ধ হয়ে ওঠেন আগতরা। পিঠা উৎসবের প্রধান অতিথি চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান। উৎসবের উদ্বোধন করেন ব্যবসায়ী নূরুল আজিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, চলচিত্র অভিনেতা আহমেদ শরীফ, মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাসুদ সিরাজী প্রমুখ।
অন্যান্যের মধ্যে ছিলেন কমিউনিটি লিডার নাসির আলী খান পল, বিশিষ্ট রাজনীতিক কাজী আজম, রাব্বী সৈয়দ, লায়ন আহসান হাবিব, সাইফুল ইসলাম ও হাসান জিলানি। পিঠা উৎসবের গ্র্যান্ড স্পন্সর ছিলেন শাহনেওয়াজ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, ববসায়ী আমির হোসেন কামাল, বিলাল চৌধুরী, দুলাল বেহেদু ও মোশাররফ মিয়া। পিঠা উৎসবের আয়োজনে সহযোগিতায় ছিলেন আশা হোমকেয়ার প্রেসিডেন্ট আকাশ রহমান।
অনুষ্ঠানে আয়োজকরা প্রবীণ কমিউনিটি লিডার নাসির আলী খান পলের সম্মানে তার জন্মদিনে কেক কাটেন।
নিউইয়র্কে শো’টাইম মিউজিক-এর জমজমাট পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

