যুক্তরাষ্ট্র বিজয়ী জনপ্রতিনিধি সফল বাঙালি সংবর্ধনা শনিবার
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ১২:১১ এএম


যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি বাঙালি বীরদের সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর। নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এ সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়েছে। আমেরিকায় প্রবাসীদের মধ্যে পথিকৃত হিসেবে বিবেচিত এসব বাঙালি বীরকে সংবর্ধনার আয়োজন করছে ‘বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ’ ও এনওয়াই প্রতিদিন ডটকম।
নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও অধিক বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন। এর বাইরে আরও ৮ জনের তালিকা পাওয়া গেলেও নানাবিধ কারণে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেছেন। তবে তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বাত্মকভাবে।
উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। সেটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে বিলাসবহুল একটি পার্টি হলে। সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।
আমেরিকান স্বপ্নপূরণে মূলধারায় সম্পৃক্ত হবার বিকল্প নেই-এমন বক্তব্য/মতামত/অভিমত হরদম উচ্চারিত হলেও সামর্থ্য থাকা সত্বেও অনেকে সে পথে পা বাড়ান না। এমনি অবস্থায় নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও ৩৭ জনের মতো বাঙালি বিভিন্ন পর্যায়ে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। উঠতি কম্যুনিটি হিসেবে এটাও বাঙালির জন্যে কম গৌরবের নয়। বহুজাতিক সমাজে বাঙালির উত্থানের এই অবিস্মরণীয় অধ্যায়কে ইতিহাসের অংশ হিসেবে পরিণত করার আগ্রহ থেকেই শনিবারের এ সমাবেশ।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণি পেশায় সাফল্য অর্জনকারীরা ছাড়াও সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের এই বীর যোদ্ধাগণের হাত থেকেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করার নিরন্তর প্রয়াসে লিপ্ত এসব জনপ্রতিনিধিগণ। এজন্যেই তাদের ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে অভিহিত করা হয়েছে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

