নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৪, ০৯:৫১ এএম


নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এ পথসভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে স্মরণকালের অভ্যর্থনা ও অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান ঘোষিত সকল কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানান। এসময় নুরুন্নাহার, লুৎফুন্নাহার লুৎফা, কবি সালেহা ইসলাম, বেবী ও নাজ আপু বক্তব্য রাখেন।
বক্তারা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রকার অশালীন মন্তব্য ও আচরণে নিজ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন না করার অনুরোধ জানান। এই ঘৃণ্য আচরণ আমাদের মধ্যে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব তৈরি করবে।
বক্তারা বলেন, ব্যক্তির থেকে দল, দলের থেকে দেশ, বড় মনে করি। দেশের প্রধানের প্রতি ও মাতৃভূমির জন্য সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, হিংসা বিদ্বেষ পরিহার করে সভ্য মানবের পরিচয় দেই। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পিতা, আমাদের জাতির পিতার ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের পাশ পোর্ট নিয়েই কিন্তু প্রবাসী আমরা। তাই পূর্বের ন্যায় নোংরা আচরণ যেন না করি। আসুন, নোংরা রাজনীতি পরিহার করি দেশের স্বার্থে। আমরা প্রবাসী ভাই বোনের মত একতাবদ্ধ হয়ে চলি।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

