দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য : আব্দুস সোবহান গোলাপ
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১০ এএম


বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এমপি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা আনার জন্য প্রবাস থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আর এ কারণেই আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
তিনি ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করারও আহ্বান জানান। এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয়কারী ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুল রশিদ বুলু, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কে এম লোকমান হোসেন, সদস্য সচিব লিংকন মোল্লা, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রসূল কিটনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান গোলাপ এমপি।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

