নিউইয়র্কে বারী হোম কেয়ার ও বারী সুপারমার্কেট এর সিইও আসেফ বারী (টুটুল) এর আব্বার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ এএম


বারী হোম কেয়ার এবং বারী সুপারমার্কেট এর সিইও, বারী চ্যারিটি ফাউন্ডেশনের ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব নিউইয়র্ক এর রিজিওন চেয়্যার এবং রংপুর জিলা সমিতির প্রেসিডেন্ট আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা করে পরিচালিত বিশেষ দোয়া অনুষ্ঠানে বারী পরিবারের আত্মীয় স্বজন, পারিবারিক বন্ধুরা এবং কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা পরিচালিত বিশেষ
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বারী হোম কেয়ার এর সিইও আসেফ বারী (টুটুল) এবং বারী সুপারমার্কেটের চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারীর তত্তাবধানে মধ্যাহ্ন ভোজ পরিবেশিত হয়। উপস্থিত সকলেই মরহুম আব্দুল বারীর পরকালের অন্তিম শান্তি কামনা করেন এবং এই আন্তরিক পারিবারিক ও সামাজিক আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আসেফ বারী ও মুনমুন হাসিনা বারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারী ছিলেন একজন ধার্মিক, উদার, পরিশ্রমী, বন্ধুবৎসল এবং সমাজ সচেতন পরোপকারী ব্যক্তিত্ব। তাঁর সমাজ সচেতনতা, পরোপকারীতা, সততা এবং আদর্শের জন্য তিনি সকলের প্রিয় ও আস্থাভাজন ছিলেন। সঠিক ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং এলাকায় শিক্ষা বিস্তারে তিনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে জেমসি ইয়ুথ ও আল মামুর স্কুলের যৌথ উদ্যোগে নিক্স ম্যাচ প্রদর্শনী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
তোফায়েল আহমেদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবু সাঈদ যুবদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হলেন
“ভালচার ল্যান্ডলর্ডদের খাওয়ানো বন্ধ করুন”— আরজিবির শুনানির বাইরে জোরালো প্রতিবাদ
নিউইয়র্ক সিটিতে তৈরী হবে ২ লাখ অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট

