নিউইয়র্কে প্রথম বারের মতো আগামী ৯ আগস্ট রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতির বন্ধন বাড়াতে নেয়া এ প্যারেড সফল করতে এক প্রস্তুতি সভা গত ২৯ জুলাই জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ হোম কেয়ারের অফিসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সোসাইটি আয়োজিত এ প্যারেডের প্রস্তুতি সভায় আয়োজক কমিটি প্যারেড সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে শেষ মুহুর্তের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, প্যারেডের প্রধান সম্বনয়কারী শাহ শহিদুল হক, প্যারেডের মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আলম নমি, আকতার হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মাকসুদুল হক চৌধুরী, অনিক রাজ, জয় চৌধুরী, লায়ন মতিউর রহমান ও শফি উদ্দীন।
আয়োজকরা জানান, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে এই বর্ণাঢ্য এ প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা। বিভিন্ন দেশের কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আয়োজন নিয়ে তাদের পরামর্শ নেয়া হচ্ছে। তাদের দেশের মানুষজনের উপস্থিতর উপর জোর দেওয়া হচ্ছে।
আয়োজকরা আরও জানান, প্যারেডে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।
নিউইয়র্কে সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে কাঁঠালিয়া আড্ডায় সুবোধ সরকার
ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
নিউইয়র্কে চরমপন্থা ও যুদ্ধ বন্ধে বৈশ্বিক ঐক্যের ডাক বিশ্বধর্মীয় নেতাদের
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও শোকসভা
শেখ হাসিনা: অপশাসনের তথ্য বিশ্বকে জানাতে হবে
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ

