দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসে বিল
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০৬:০৬ পিএম


নিউ ইয়র্ক: দুই ঈদের দিনকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে ছুটি ঘোষণা করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। নিউ ইয়র্কে ডেমেক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং একই দলের ইন্ডিয়ানার কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন ২৭ মে যৌথভাবে এ বিল উত্থাপন করেন।
ঈদুল আজহার দিন সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা-ফ্লাশিং এলাকা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গ্রেস মেং বলেন, “যুক্তরাষ্ট্রের উন্নয়নে নিরলসভাবে অবদান রাখা লাখো মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দুটি দিনকে সরকারি ছুটি ঘোষণার দাবিটি অনেক আগেই পূরণ হওয়া উচিত ছিল।
“বিলম্বে হলেও আমরা পুনরায় বিলটি উত্থাপন করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি এবং তা আইনে পরিণত না হওয়া পর্যন্ত সরব থাকব।”
এর আগে ২০২৪ সালে আরো কয়েকজন কংগ্রেস সদস্যের সহায়তায় এইচআর-৮৭৫৫ নম্বরের বিলটি ‘ঈদ ডে অ্যাক্ট’উত্থাপন করা হলেও তা ভোটের উপযোগী সমর্থন পায়নি। কয়েক বছরের ব্যবধানে মার্কিন রাজনীতি ও প্রশাসনে অনেক পরিবর্তন ঘটেছে। নিউ ইয়র্ক সিটির ৪৫০ বছরের ইতিহাসে গত নভেম্বরের নির্বাচনে প্রথম মুসলমান-আমেরিকান মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি।
মিশিগান, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়াসহ বেশ কয়েকটি অঞ্চলে ভোটের ময়দানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মুসলিম আমেরিকানরা। বেশ কয়েকটি স্টেট ও সিটিতে স্কুল-কলেজ, অফিস-আদালতে ঈদের দিন মুসলমানদের ছুটির নিয়মও চালু হয়েছে এর মধ্যে। নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঈদের দিন ছুটি ঘোষণার বিধি কার্যকর হয়েছে ২০১৫ সালেই।
এছাড়া মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, ইলিনয়, ভার্জিনিয়াসহ বেশ কয়েকটি স্টেটে মুসলমান শিক্ষার্থী ও কর্মীরা ঈদের দিন চাইলেই ছুটি পান। কংগ্রেসে উত্থাপিত সর্বশেষ বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রের মুসলমানদের বহু দিনের একটি দাবি পুরণ হবে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

