নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. কামরুল ও ডা. রওনক চৌধুরীর সাথে বরুড়া উপজেলাবাসীর মতবিনিময়
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম


নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও সমাজ কর্মী ডা. কামরুল ইসলাম তালুকদার এবং ডা. রওনক আফরোজ চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়া উপজেলাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিস মিলনায়তন এ সভার আয়োজন করে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ।
আয়োজক সংগঠনের সভাপতি সুলেমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বদরুল হক আজাদের পরিচালনায় সভায় অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আতাউল চৌধুরী তুষার, সহ সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, শাহিন আকতার চৌধুরী ও মনছুর আলী মিন্টু, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মইনুল ইসলাম মজুমদার, মহিলা সম্পাদিকা শাহানার মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট মফিজ তালুকদার, আবু বকর, আজিজুর রহমান মজুমদার, সৈকত রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা এলাকাসহ বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসক সেবা প্রদানসহ সমাজ কর্মে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা প্রবাসী বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বরুড়া উপজেলাবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

