নিউইয়র্কে বর্ণাঢ্য সাংস্কৃকিত পরিবেশনার মধ্য দিয়ে গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা মিউজিক ফ্যাস্টিভল’। সিটির উডসাইডের কুইন্স প্যালেস গত ১৭ জানুয়ারি এ বর্ণিল আয়োজনে বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রবাসের জনপ্রিয় উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া ও বাবুর সঞ্চালনায় প্রথমে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’র চেয়ারম্যান ও ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদল, ‘বাংলা মিউজিক ফ্যাস্টিভল’র চীফ এডভাইজার ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, অন্যতম আয়োজক সঙ্গীত শিল্পী হিরা ও চিত্রনায়িকা শাহনূর।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নূরুল আমিন বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, নারীনেত্রী রেদোয়ানা রাজ্জাক সেতু, ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদ মো: রিয়াজুল কাদির লস্কর মিঠু সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’র চেয়ারম্যান তরিকুল হোসেন বাদল বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
প্রবাসে বাঙালি সংস্কৃতি পৃষ্ঠপোষকতা ও বিকাশে অবদানের জন্যে বেশ ক’জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, যে কোন সম্মাননাই আনন্দের। তারা আয়োজকদের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে ভভিষ্যতেও বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এ জমকালো আয়োজনে সঙ্গীতে অংশ নেন তারকা শিল্পী লুমিন, নাজু আখন্দ, ডিজে রাহাত, সাদী, হিরা, কাজল, আফতাব জনি, লাল্টু প্রমুখ। শিল্পীদের অনবদ্য পরিবেশনা দর্শক-শ্রোতারা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন। একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। অনেকে শিল্পীদের সাথে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন।
নিউইয়র্কের বিনোদনপ্রিয় দর্শকদের কাছে সন্ধ্যাটি ছিল বেশ উপভোগ্য। দর্শকরা জানান, গভীর রাত অবধি উচ্ছ্বাস-আনন্দ আমেজে প্রতিধ্বনিত হয় বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতির জয়গান। দর্শকদের মন জয় করে নেয় এসব পরিবেশনা।