চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২ সেপ্টেম্বর শুরু
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম


নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন আগামী ২-৪ সেপ্টেম্বর। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘‘চতুর্থ বাংলাদেশ সম্মেলন ২০২২”।
“আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় হাসি,বাংলায় ভাসি
বাংলায় জেগে রই’’
“সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।’’
আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি তুলে ধরবে লাল সবুজের ভালবাসা বাংলাদেশের পতাকা। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ।
বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন।
আমাদের এবারের আয়োজনে আপনাদের বিনীত আমন্ত্রণ এবং আপনাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা।
বর্ণাঢ্য এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের নজরুল সম্রাজ্ঞী ফেরদৌস আরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, কনক চাঁপা, বাউল শিল্পী কালা মিয়া, সেলিম চৌধুরীসহ প্রবাসের একঝাক তারকা শিল্পী।
এই সম্মেলনের কনভেনর চৌধুরী সারওয়ার হাসান এমডি, মেম্বার সেক্রেটারী আলমগীর খান আলম, চেয়ারম্যান নুরুল আজিম, প্রেসিডেন্ট শাহীন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোশারফ মিয়া, চীফ কো-অডিনেটর আহসান হাবিব এবং কো কনভেনর নুরুল আমিন বাবু, হাসান জিলানী, হেলাল মিয়া। তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং রয়েছে আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি এবং খাবার স্টল।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

