প্রবাসী বিয়ানীবাজারের আওয়ামী সমর্থকদের ঐক্য কামনা
নিউইয়র্কে জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়ানীবাজার আওয়ামী ফোরাম যুক্তরাষ্ট্র’র দোয়া মাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম


বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়ানীবাজার আওয়ামী ফোরাম যুক্তরাষ্ট্র’র উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট নিউইয়র্কে ওজনপার্কের মমোজ পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সভা থেকে যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজারের আওয়ামী সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার আওয়ামী ফোরাম যুক্তরাষ্ট্র নেতা মো. আমিনুল হোসেন, হেলিম উদ্দিন, ছরওয়ার আহমেদ, রেজাউল আলম অপু ও ফয়সল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র কৃষক লীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা রেজাউল করীম চৌধুরী, বুরহান উদ্দিন কপিল, হাজী নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন আহমদ, আব্দুস সামাদ, ইসলাম উদ্দিন পংকী, আকমল হোসেন, গৌছ খান, মোস্তফা আহমেদ বাবুল, মোস্তফা কামাল, জিয়া উল হোসেন, আব্দুল মুকিত চৌধুরী, আব্দুল করীম, আব্দুল হামিদ, সুব্রত তালুকদার, সমিরুল ইসলাম বাবলু, নুরুল আম্বিয়া, আব্দুল আজিজ, কমর উদ্দিন, সাজ আহমেদ, আওলাদ হোসেন প্রমুখ। সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল সিদ্দিকী। এসময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা উল্লেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তার অসম্মান হতে পারে এমন কোন কর্মকান্ড যুক্তরাষ্ট্রের মাটিতে হতে দেয়া হবে না।
সভায় যোগদানকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মিসবাহ্ আহমদ যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারের আওয়ামী সমর্থকদের ঐক্য কামনা করেন।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

