হাকিকুল ইসলাম খোকন,
আসন্ন বড়দিনে ও ছুটির মৌসুমগুলোতে আগ্রহীরা হোয়াইট হাউসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন ও কেউ পারফর্ম করতে চাইলে তাও করতে পারেন। সে জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ৪ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ১৩ অক্টোবরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচিত স্বেচ্ছাসেবকেরা তাদের ব্যক্তিগত ভ্রমণ, থাকার ব্যবস্থা এবং ব্যক্তিগত খরচ বহন করবেন। যারা এসব অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাবেন, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। কারণ তারা সব বিখ্যাত মানুষের সামনে নিজের প্রতিভাকে দেখানোর সুযোগ পাবেন।
হোয়াইট হাউসে ক্রিসমাস অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা চলছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পিপলস হাউসে ছুটির মৌসুম উদযাপনে স্বেচ্ছাসেবকদের স্বাগত জানানোর লালিত ঐতিহ্য অব্যাহত রাখতে পেরে রোমাঞ্চিত।
বড়দিনের সাজসজ্জার জন্য স্বেচ্ছাসেবকের আবেদন বিষয়ে বলা হয়, বড়দিনের আগে হোয়াইট হাউস সাজাতে স্বেচ্ছাসেবক হিসেবে আগ্রহীরা নির্ধারিত লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। মনে রাখতে হবে, হোয়াইট হাউসে স্বেচ্ছাসেবক হিসেবে আবেদনকারী যেকোনো ব্যক্তির বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে পৃথকভাবে আবেদন করতে হবে, দলগত আবেদন গ্রহণ করা যাবে না। সাজসজ্জা ২৪ নভেম্বর সোমবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভলেন্টিয়ার হলিডে পারফর্মার আবেদনের বিষয়ে বলা হয়, ডিসেম্বর মাসে ছুটির ওপেন হাউসে পারফর্ম করার জন্য ও নিজের পরিবেশনা করার জন্য স্কুল ব্যান্ড, গায়কদল এবং ছুটির থিমযুক্ত বিনোদনকারীদেরসহ শিল্পী ও সংগীত গোষ্ঠীগুলোকে নির্ধারিত লিঙ্কে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে কারও কোনো প্রশ্ন থাকলে Volunteers@who.eop.gov ঠিকানায় পাঠাতে হবে।
বড়দিনে হোয়াইট হাউজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

