নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে পরম্পরা সংগীত একাডেমি ইউ এস এ’র বার্ষিক সংগীত সম্মেলন ২০২৫। ২০ জুলাই রবিবার, ফ্ল্যাশিং এর হিন্দু সেন্টারে মন্ত্র পাঠ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন হিন্দু সেন্টারের পুরোহিত দীক্ষিত জী। টেলিভিশন ব্যক্তিত্ব দিমা নেফারতিতি’র সঞ্চালনা ও শুভেচ্ছা নিবেদনের পরেই শুরু হয় সমবেত ভজন পরিবেশনা। পরম্পরা সংগীত একাডেমি ইউ এস এ’র সংগীত গুরু বিপ্লব মুখার্জি’র নেতৃত্বে ভজন পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। তবলায় ছিলেন একাডেমির তবলা-গুরু রবিশংকর ভর্টাচার্য।
উল্লেখ্য, প্রবাসে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের শুদ্ধ, সঠিক পরিবেশনা, প্রচার এবং প্রসারের লক্ষ্যে ২০১৮ সাল থেকে নিরলস প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পরম্পরা সংগীত একাডেমি ইউ এস এর শিক্ষক বৃন্দ বিপ্লব মুখার্জি এবং রবিশংকর ভর্টাচার্য। এই ধারাবাহিকতায় পরম্পরা একাডেমি প্রতিবছর নিউইয়র্কে শিক্ষার্থী এবং অতিথি সংগীতজ্ঞদের জন্য সংগীত সম্মেলন এর আয়োজন করে থাকে।
এবছরের সংগীত সম্মেলন এর সন্ধ্যায় সমবেত ভজন এর পরে, তবলা লহরী, ভজন, কাজরী, দাদরা, গজল, রাগ কলাবতী, গণেশ স্তুতি সহ একাডেমির শিক্ষার্থীদের বহুমাত্রিক ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ। অতিথি সংগীতজ্ঞের মধ্যে সিতার মায়েস্ত্র উস্তাদ হিদায়েত হুসেইন খান এর সিতারের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। তার সাথে তবলায় সঙত করেন ভারতের প্রতিভাবান তবলা বাদক মল্লার গোস্বামী। পরম্পরা একাডেমীর সংগীত গুরু বিপ্লব মুখার্জির একক সংগীত পরিবেশনা, সূরের মূর্ছনায় বিমোহিত হন দর্শকেরা। সবশেষে বাংলা বাউল গানে দর্শক দের মুগ্ধ করেন, বাউল শিল্পীরা। উল্লেখ্য, যে কোন বয়সের সংগীতানুরাগীরা এই একাডেমি থেকে ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের দীক্ষা নিতে পারে অনলাইন এবং ইন-পারসন ক্লাসের মাধ্যমে।
নিউইয়র্কে পরম্পরা সংগীত একাডেমি ইউএসএ’র বার্ষিক সংগীত সম্মেলন
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

