সিডনিতে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময়
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ এএম


মুসলিম ওয়েলফেয়ার সেন্টার এর (এএমডব্লিউসি) মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা সেন্টারের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকেই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও ইন্টারভিউ সেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজিয়া ক্লাশের ছাত্র আয়মেন হক। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুন এবং সেন্টারের ইমাম ও হাফেজিয়া ক্লাশের শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর।
মাদ্রাসার শিক্ষকদের পরিচয় করিয়ে দেন নাইম মোস্তফা ও মিস এশা ইকবাল। পরে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় করেন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আব্রা, নাইম মোস্তফা, গোলাম মোস্তফা, ফকরুল ইসলাম, আয়েনা রহমান, আয়েশা আফছার, শার্লিনী, আরিশা হক, সাদ’ত, সায়ের, প্রান্ত, সারিকা ও হাফেজ মাওলানা আবদুর হাদি তানভীর। মাদ্রাসার মতবিনিময় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন মাদ্রাসার ব্যবস্থাপকবৃন্দ মাহমুদুল হক মামুন ও জামান এবং অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সদস্যবৃন্দ। পরে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সকালের নাস্তা পরিবেশন করা হয়।
অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক পরিচালিত তাদের মাদ্রাসাটি দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মাদ্রাসায় হাফেজিয়া বিভাগ চালু করেছে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

