কানাডার সাস্কাটুনে ফোকফেস্ট সম্পন্ন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২২ এএম


কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী প্রাণের উৎসব ফোকফেস্ট-২০২২। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে সাস্কাটুনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রবাসীরা নিজেদের একান্ত নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে নিজেদের প্যাভেলিয়ন সাজিয়েছিলেন। ৩ দিনব্যাপী পুরো অনুষ্ঠানেই ছিল উপচে পরা ভিড়। দেশীয় বিভিন্ন ধরনের খাবারের আয়োজন যেমন আমাদের রসনাবোধের পরিচিতি তুলে ধরে ঠিক পাশাপাশি পোশাকের বিভিন্ন দোকান আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বিদেশিদের কাছে তুলে ধরে।
পোশাকের দোকানগুলোতে প্রবাসীদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি মোহাম্মদ আজাদ এবং প্যাভেলিয়ন ম্যানেজার ড. জীবন পোদ্দার বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সফলভাবে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফোকফেস্ট-এর সমাপ্তি টানেন।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

