নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচন আগামী ২৪ জুন মঙ্গলবার। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ।
নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই আগাম ভোটদানে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, আগাম ভোটের দ্বিতীয় দিনের (রোববার) শেষে মোট ৬৬ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটাররা আগামী ২২ জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন।
র্যাঙ্কড চয়েস ভোটদানের কারণে সরকারি ফলাফল জানতে ১ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে এই ভোটে ভোটাররা একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারছেন। আগামী ৪ নভেম্বর মেয়র পদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয়ায় ব্যালটে নাম থাকছে না বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামসের। নির্বাচনে একমাত্র রিপাবলিকান প্রার্থী হচ্ছেন কনজারভেটিভ অধিকারকর্মী কার্টিস স্লিওয়া।
এদিকে নিউইয়র্ক টাইমসের এডিটরিয়াল বোর্ড এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এনডোর্স করবে না বলে আগাম ঘোষণা দিলেও ১৬ জুন সোমবার আকস্মিকভাবে তারা জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।
সাধারণ নির্বাচন ৪ নভেম্বর নিউইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু
প্রকাশিত: ২২ জুন, ২০২৫, ১০:০৬ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

