জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৯ এএম


জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি আলোকচিত্র প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করেছে। এটি ছিল দূতাবাসের বিশেষ আয়োজন, যা আগ্রহ কেড়েছে প্রবাসীদের। প্রতিদিন ভিড় করছে সবাই।
এই বিষয়ে কাউন্সিলর আরিফা রহমান রুমা জানান, এই প্রদর্শনীর আয়োজন করা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। সহযোগিতা করার জন্য খোরশেদ আলমসহ দূতাবাসের সবার কাছে কৃতজ্ঞতা। অফিসের স্টাফ রাজীব ছবি এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছে। এছাড়া স্টাফ নাসির ভাই, চৌধুরি ভাই, রউফ ভাই আর আলাউদ্দিন ভাই রাত-দিন হাতে হাতে কাজ করে আয়োজনকে সফল করেছেন আর কাউন্সেলর মনিরুজ্জামান তো আছেই- আমাদের সকল কাজের কাজী। একটি টাকাও খরচ না করে কেবল পরিশ্রম দিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা যায় এই অভিজ্ঞতাও কম মূল্যবান নয়।
অধ্যাপক এবিএম নাসির দেশের যেকোনও প্রয়োজনে সামিল হন, দেশের স্বার্থে নিজেই অনেক আয়োজন করেন-সত্যিকারের দেশপ্রেমিক। আমাদের সেমিনারের কি-নোট স্পিকার ছিলেন তিনি। দারুণ উপস্থাপনা তার। যুক্তরাষ্ট্রের মতো মানবিক রাষ্ট্র রাশেদ চৌধুরীর মতো একজন নৃশংস এবং বীভৎস মানসিকতার খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এ আশাবাদ রেখেছেন তিনি। পুরো আগস্ট মাস এই প্রদর্শনী চলবে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

