নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে আহবায়ক কমিটি।
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের মাসিক সভা গত ৪ মে, রোববার বিকেলে, বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।
মাসিক সভায় বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এতে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন কার্যকরী সদস্য হারুনও রশিদ (চেয়ারম্যান)। শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এতে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত: ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

