শ্রীলংকায় শোক দিবস পালন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৬ এএম


শ্রীলংকার বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে ।
জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে হাইকমিশনার তারেক মো: আরিফুল ইসলাম দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় জাতির পিতা ও ১৫ই আগস্ট শাহাদৎ বরণকারী তাঁর পরিবারের সদস্য ও অন্যান্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক সুখ, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দূতাবাসের কর্মকর্তারা দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।
সন্ধ্যায় শ্রীলংকার কয়েকজন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণের অংশগ্রহণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত “বঙ্গবন্ধু- চির অম্লান হৃদয়ে আমাদের’’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

