প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে সংগঠনের মাসিক সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয়। এর আগে যৌথ সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়।
সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, শামীম আহমেদ ও মোঃ জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, কার্যকরী সদস্য হুমায়ূন কবীর সোহেল, মোঃ ফজল খান ও মোঃ দেলোয়ার হোসেন মানিক।
৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাবেক সহ সভাপতি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, ফুলতলী ইসলামিক সেন্টারে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি তিনবারের সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, অন্যান্য কমিশনাররা হলেন বিশিষ্ট সমাজসেবক ও অ্যাপোলো ব্রকোরেজ প্রেসিডেন্ট ও সিইও সমশের আলী (সিলেট), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক বোর্ড অব ট্রাষ্টির সদস্য, কমিউনিটি বোর্ড ৯ এর সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা আব্দুস শহীদ (সুনামগঞ্জ), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাবেক বোর্ড অব ট্রাস্টির সদস্য, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও নিউইয়র্ক ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনক্ (মদীনা মসজিদের) সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন (হবিগঞ্জ), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাবেক নির্বাচন কমিশনার, দাতব্য প্রতিষ্ঠান দি অপ্টিমিস্টের ডাইরেক্টর মিনহাজ আহমেদ সাম্মু (মৌলভীবাজার)।
উল্লেখ্য গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুন মাসের জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুন মাসের অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ বা প্রার্থী হতে হলে জালালাবাদবাসীকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে সদস্য নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন কমিশন গঠন
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

