মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র ২০২৫-২০২৭ সালের আসন্ন নির্বাচন ঘিরে ‘খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা করা হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত এক সভায় এই প্যানেলের সভাপতি পদে টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে সভাপতি এবং সংগঠনের অন্যতম সদস্য মঈনুর রহমান সুহেবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্নাঙ্গ প্যানেল পরবর্তীতে ঘোষণা করা হবে। খবর ইউএনএ’র।
বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল ঘোষণা সভায় কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সংগঠনের সাবেক সভাপতি মোশাহিদ জে রাশেদ, উপদেষ্টা শফি চৌধুরী, সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ধলা মিয়া, মর্তুজ আলী, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, ইমরুল জেবুর, আতাফ হোসেন, ভাটেরা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার, ফারুক মিয়া, ওলিউর রহমান, মঞ্জুরুল ইসলাম মিসবাহ উদ্দিন এনাম, ফরহাদ লিটু, তসিফ আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় ‘খসরু-সুয়েব’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল উদ্দিন লিটন, আলতাফ হোসেন, হারুনুর রশীদ তালুকদার ও ফরহাদুল ইসলাম লিটু।
এদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ-কে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ইতিমধ্যেই কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন-২০২৫ : খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

