নিউইয়র্কের কন্ঠশিল্পী সবিতা রানী সুতার (সবিতা দাস)কে মানব-সেবায় অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ‘ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনারি ইন্টারন্যাশনাল’। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চ্যান্সেলর অধ্যাপক মাইকেল পি পিটজেল ‘মানবতার দর্শনে অনরারি ডক্টরেট ডিগ্রি’র সনদ সবিতা দাসকে হস্তান্তর করেন। এ সময় সেখানে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রশাসনের চীফ ড. রবিন এ লকোকো। নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কন্ঠশিল্পী সবিতা দাস।
যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মীয় উচ্চ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের অনারারি ডক্টরেট ডিগ্রি লাভের অনুভূতি প্রকাশকালে সমাজ সেবক কন্ঠশিল্পী সবিতা দাস বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমাজকর্মের এমন সম্মান পাওয়ায় সামনের দিনগুলোতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। জাতিসংঘ ফোরাম থেকে এই সম্মান প্রাপ্তির ক্ষেত্র তৈরীর জন্যে কম্যুনিটি প্রিয়জনদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। তারাই আমাকে দীর্ঘদিন যাবত সমাজসেবায় উৎসাহিত ও অনুপ্রাণীত করেছেন। আশা করছি ভবিষ্যতেও তাদের সহযোগিতা ধারা অব্যাহত থাকবে।
মানবসেবায় অনারারি ডক্টরেট ডিগ্রি পেলেন নিউইয়র্কের কন্ঠশিল্পী সবিতা দাস
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪, ০২:১৫ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

